#পদ্মাসেতু
আজ ১০ ডিসেম্বর ৪১তম স্প্যান বসানোর সাথে সাথে দৃশ্যমান হলো সম্পূর্ণ পদ্মা সেতু। শত প্রতিকূলতার পর দৃশ্যমান এই সেতু যেন ধরা দিয়েছে লালিত, আকাঙ্ক্ষিত এক স্বপ্নের বাস্তব দৃশ্যায়ন হিসেবে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষই গর্ব ভরেই দেখছে এই দৃশ্যায়ন।
কথিত আছে, পদ্মা সেতুই একমাত্র সেতু যার প্রতিটি স্প্যান জাতিয় পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে, টিভি চ্যানেলের প্রধান প্রতিবেদন হয়েছে, কেউ কেউ প্রতিটি স্প্যান বসানো লাইভ সম্প্রচার করেছে, প্রতিটি স্প্যানই চায়ের কাপ থেকে শুরু করে টকশো টেবিলে ঝড় তুলেছে।
স্প্যান না বসলে সাংবাদিকরা এবার কী নিয়ে সংবাদ পরিবেশন করবে? এমন আসন্ন সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে eআরকি হেডলাইন স্পেশালিস্ট টিম। সাংবাদিকদের জন্য নিয়ে আমরা নিয়ে এসেছি শতভাগ স্প্যানমুক্ত ১০টি হিট পদ্মা সেতুর শিরোনাম।দৃশ্যমান বাস্তব পদ্মা সেতু
- পদ্মাসেতুর ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে মুল কাঠামো সম্পুর্ন দৃশ্যমান
- মুল সেতুর ৯১ শতাংশ কাজ সম্পন্ন
- পদ্মা রেল সেতুর কাজ ২৮.৩ শতাংশ সম্পন্ন
- ১০-১২ মাসের মধ্যেই রেলসেতু সহ পুরো প্রকল্পের কাজ শেষ হবে
কি কি কাজ বাকি
- ১,৬৩২টি রোডওয়ে স্ল্যাব স্থাপন করা
- ১,০২৯টি রেলওয়ে স্ল্যাব স্থাপন করা
- ব্রিজের রেলিং, স্ট্রিট ও আর্কিটেকচারাল লাইটিং স্থাপন
- গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থাপন
পদ্মাসেতুর প্রভাব
- ২১ জেলার ৩ কোটি মানুষের ঢাকায় যাতায়াত সহজ হবে
- জিডিপি বৃদ্ধি পাবে ১.২ শতাংশ
- দক্ষিনাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি পাবে
- নতুন কলকারখানা স্থাপনের ফলে নতুন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টি হবে
- আঞ্চলিক অবকাঠামোগত উন্নয়ন হবে
সূত্রঃ বিবিসি বাংলা, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন



No comments